শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

মিরপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

হৃদয় রায়হান, নিজস্ব প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে শুভ দেওয়ান (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ দেওয়ান রাজশাহী জেলার পাকরা উত্তরপাড়া এলাকার সেলিম দেওয়ানের ছেলে। তিনি স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুভ দেওয়ান রাজশাহী থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে করে মিরপুর রেলওয়ে স্টেশনে নামেন। স্টেশন থেকে বের হওয়ার সময় তিনি ওভারব্রিজ ব্যবহার না করে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তার স্ত্রী ও সন্তান পাশে ছিলেন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করেন।

পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেলস্টেশনে নিরাপদ চলাচলের স্বার্থে যাত্রীদের ওভারব্রিজ ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
03 June 2026

মিরপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

www.dainikkagoj.com
03 June 2026

মিরপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

www.dainikkagoj.com