শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

বাংলাদেশ প্রেস কাউন্সিলে প্রশিক্ষণ শেষে সনদ পেলেন সাংবাদিক কামাল হোসেন

Reporter Name / ২৫৬ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

 

 

 

বিশেষ প্রতিনিধি

 

 

বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে পেশাগত সাংবাদিকতায় উত্তির্ন হয়ে সনদ পেলেন জাতীয়  দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি ও অভয়নগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক কামাল হোসেন। গত ১৫ মে বৃহস্পতিবার দিনব্যাপী বাংলাদেশ প্রেস কাউন্সিল তোপখানা রোড সেগুনবাগিচা বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন -বিষয়ক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে সুপারিন্টেন্ডেন্ট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সফল বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর। ওই কর্মশালা ও সেমিনারে দেশের বিভিন্ন জেলা থেকে ৪০ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহন করেন। তার মধ্যে সেভেন্টি ওয়ান প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামানের  আবেদনের প্রেক্ষিতে ওই ক্লাবের ২ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহন করেন। তারা হলেন যশোর জেলার অভয়নগর উপজেলার জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার অভয়নগর প্রতিনিধি ও অভয়নগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক কামাল হোসেন ও ঢাকা জেলার দৈনিক মাতৃজগৎ পত্রিকার বিশেষ প্রতিনিধি কে. জি আবু আনসারী (জয়ন)। পরে সঠিকভাবে প্রশিক্ষণে পেশাগত সাংবাদিকতায় উত্তির্ন হওয়ায় সাংবাদিক কামাল হোসেনের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এসময় ওই মিলনায়তনে দেশের বিভিন্ন সাংবাদিকসহ সেভেন্টি ওয়ান প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর