শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ আটক ৩

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

মোঃ হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার :

যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে মোট ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় চিংড়া বাজার সংলগ্ন এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—

মোঃ সাকিবুল হাসান (১৯), পিতা: মোঃ ইউনুছ মোল্লা, গ্রাম: বিষ্ণুপুর, থানা: কেশবপুর, জেলা: যশোর। তার কাছ থেকে ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মোঃ ইয়াছিন ঢালী (১৮), পিতা: মোঃ সবুজ ঢালী, গ্রাম: ধানদিয়া, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা। তার কাছ থেকে ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপর এক সহযোগীকেও অভিযানের সময় আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ আরও জানায়, আটককৃতরা স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। উদ্ধারকৃত গাঁজাসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কেশবপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 May 2026

মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ আটক ৩

www.dainikkagoj.com
25 May 2026

মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ আটক ৩

www.dainikkagoj.com