শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন হাজী মো. আব্দুস সাত্তার

প্রতিবেদকের নাম / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

 

মো. শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেছেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আব্দুস সাত্তার। সোমবার (২৫ মে ২০২৬) সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সিরাজগঞ্জ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, আধুনিক ও দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তুলতে হাজী মো. আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। শহরে সবুজায়ন, রাস্তা মেরামত, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে একজন আলোকিত ও মানবিক ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজী মো. আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মো. আব্দুস সাত্তার।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মো. আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, স্থানীয় সরকার ও গ্রাম বিষয়ক সম্পাদক ও সাবেক ৯ নম্বর কাউন্সিলর মো. তাজ উদ্দিন, কলম সৈনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
25 May 2026

সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন হাজী মো. আব্দুস সাত্তার

www.dainikkagoj.com
25 May 2026

সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন হাজী মো. আব্দুস সাত্তার

www.dainikkagoj.com