সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

ময়মনসিংহে ৩০ শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

Reporter Name / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহে ৩০ শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

ময়মনসিংহে শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে ৩০ জন নারী, পুরুষ ও শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

 

জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই হুইলচেয়ার বিতরণ করা হয়। সোমবার (১২ মে) বিকেলে জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তমালিকা চক্রবর্তী, কনসালটেন্ট ডা. গোলাম মোস্তফা ও ডা. শরীফ আহমেদ, ফিজিওথেরাপিস্ট নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী ও তাদের অভিভাবকেরা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনে চলাফেরা নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত নানাবিধ সহায়তা দিয়ে যাচ্ছে, যার অংশ হিসেবেই এই হুইলচেয়ার বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর