শিরোনাম
পার্বতীপুরে কোরবানির ঈদে আলোচনায় ১ হাজার কেজির ‘শাহীওয়াল সম্রাট’, দাম হাঁকা ১২ লাখ টাকা রাঙ্গামাটির শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত জাহাঙ্গীর আলম কয়রায় সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে বিশেষ কর্মসূচির উদ্বোধন, এক মাসব্যাপী ‘ঋণ আদায় মাস’ ঘোষণা রামগড়ে ওপেন হাউস ডে অনুষ্ঠিত কমলনগরে নদীভাঙা পরিবারের জমি দখল ও চলাচলের পথ বন্ধের অভিযোগ; নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার, থানায় লিখিত অভিযোগ চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা জোরদার, মাঠে সক্রিয় র‌্যাব-১২ দৌলতপুরে যুবককে কুপিয়ে গুলি, হাসপাতালে অস্ত্রোপচার চলছে কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় ট্রলিচাপায় শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে, নিহত ৩, আহত অন্তত ২০
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

রামগড়ে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

 

মোঃ মাসুদ রানা

বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ির রামগড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ–জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে মাসিক ওপেন হাউস ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রামগড় থানার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলমের সভাপতিত্বে আয়োজিত এই সভায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিঃ ওবাইন (পিপিএম)। তিনি বলেন, “শুধু পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। মাদক, চোরাচালান, জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের তথ্য ও সহযোগিতা পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর করে তোলে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি মোঃ নিজাম উদ্দিন লাভলু, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এবং উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক মোঃ হারুনুর রশীদ।

বক্তারা উপজেলার বিভিন্ন সামাজিক সমস্যা, মাদক বিস্তার, সীমান্ত এলাকায় চোরাচালান, জুয়া, ইভটিজিং ও কিশোর অপরাধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা প্রতিরোধে প্রশাসনের আরও কার্যকর ও কঠোর ভূমিকার দাবি জানান তারা।

তারা আরও বলেন, সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং নিয়মিত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ওপেন হাউস সভা সাধারণ মানুষের সমস্যা সরাসরি তুলে ধরার পাশাপাশি দ্রুত সমাধানের সুযোগ তৈরি করে।

সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত জনসাধারণের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেয় পুলিশ প্রশাসন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
23 May 2026

রামগড়ে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

www.dainikkagoj.com
23 May 2026

রামগড়ে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

www.dainikkagoj.com