শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

ধুবিল ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল করিম

প্রতিবেদকের নাম / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

 

আখতার হোসেন হিরন :

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো: আব্দুল করিম সিরাজী।

তিনি বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়গঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ধুবিল ইউনিয়নের ইছিদহ বাজারে অবস্থিত ফয়জুল উলুম বহুমুখী মডেল মাদ্রাসা ও রাবেয়া বসরী (র.) মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবেও এলাকায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি ধর্মীয় শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মাওলানা আব্দুল করিম সিরাজী বলেন,

“পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমি ধুবিল ইউনিয়নবাসীসহ দেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন।”

তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগ ও মানবকল্যাণে কাজ করা। সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করে পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। সবাইকে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে।”

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ধুবিল ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়নে রূপান্তর করতে কাজ করবো ইনশাআল্লাহ। সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে সর্বদা কাজ করে যাবো।”

তিনি আরও উল্লেখ করেন, সমাজ থেকে মাদক, জুয়া, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সকল ধরনের অপরাধ নির্মূলে কঠোর ভূমিকা পালন করা হবে। যুবসমাজকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের কথাও জানান তিনি।

সবশেষে মাওলানা আব্দুল করিম সিরাজী ধুবিল ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা মেনে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
22 May 2026

ধুবিল ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল করিম

www.dainikkagoj.com
22 May 2026

ধুবিল ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল করিম

www.dainikkagoj.com