মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ভাঙ্গুড়ায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রামগড়ে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল ও পানি বিতরণ ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব শুরু কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলা: স্বেচ্ছাসেবক দল নেতাসহ অন্তত ১২ জন গুলিবিদ্ধ কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন ফুলজোড় নদীর পাড়ে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ—শোকের ছায়া পরিবারে সোনারগাঁওয়ে সেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে দুই পা ভাঙার অভিযোগ কেশবপুরে ‘বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৬৩ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

 

মকবুল হোসেন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আব্দুল্লাহ আল মামুন।

উদ্বোধনকালে তিনি টিকাদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং উপস্থিত শিশুদের টিকা প্রদান কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে টিকার গুরুত্ব তুলে ধরে নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন। এছাড়াও এমওডিসি ডা. মীর কামরুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে পৃথকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মানিক মজুমদার এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমতিয়াজ আহমেদ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে। এ সময়ে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ক্যাম্পেইনের আওতায় গফরগাঁও ও পাগলা থানায় মোট ৩৮৪টি অস্থায়ী কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি স্থায়ী কেন্দ্রসহ সর্বমোট ৩৮৫টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত শর্তসাপেক্ষে পূর্বে টিকা গ্রহণকারী শিশুরাও এ ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা নিতে পারবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে তাদের শিশুদের টিকা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর