রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি খায়রুল, সম্পাদক বক্কর কুষ্টিয়ায় গুজবকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ বিজ্ঞানমনস্ক জাতি গঠনে পড়াশোনায় মনোযোগ ও কৌতূহলের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার নন্দীগ্রামে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার খাগড়াছড়িতে ৮০ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা তাড়াশে মসজিদের পুকুর নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০ ময়মনসিংহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত  ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই বেকারির জরিমানা ২০ হাজার

ধামইরহাটে ৫ হাটের ইজারা অনিশ্চিত: রাজস্ব হারানোর শঙ্কায় সরকার

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মোঃ উজ্জ্বল হোসেন ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি হাটের ইজারা প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বারবার দরপত্র আহ্বান করা হলেও কাঙ্ক্ষিত সাড়া না মেলায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর শঙ্কায় রয়েছে। উপজেলার জাহানপুর ইউনিয়নের ঐতিহাসিক মঙ্গলবাড়ী হাট, হরতকী ডাঙ্গা, ফতেপুর ও পলাশবাড়ী হাটসহ বেশ কয়েকদিন হাটের ইজারা কার্যক্রম বর্তমানে থমকে আছে।

স্থানীয়রা জানান, বর্তমান পরিস্থিতিতে এই হাটগুলো ‘খাস কালেকশনে’ (সরকারি ব্যবস্থাপনায় টোল আদায়) পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, খাস কালেকশনে হাট চললে টোল আদায়ের সঠিক হিসাব অনেক সময় থাকে না। এতে সরকারের কোষাগারে কাঙ্ক্ষিত রাজস্ব জমা না হলেও স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের লাভবান হওয়ার পথ সুগম হয়। এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দাবি, পুনরায় কার্যকর উদ্যোগের মাধ্যমে হাটগুলো ইজারা দেওয়া হলে সরকারের রাজস্ব আয় নিশ্চিত হবে।

এ বিষয়ে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী বলেন, “ইতিমধ্যেই হাটগুলোর জন্য চারবার বিজ্ঞপ্তি আহ্বান করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কেউ দরপত্রে অংশগ্রহণ করেনি বা সিডিউল জমা দেয়নি। নিয়ম অনুযায়ী ইজারাদার না পাওয়ায় হাটগুলো খাস কালেকশনে যাবে।”

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ জানান, “বিষয়টি আমরা খতিয়ে দেখব। যদি কোনো অনিয়ম হয়ে থাকে তবে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জনস্বার্থ ও রাজস্ব সুরক্ষার কথা চিন্তা করে কার্যকর উপায়ে পুনরায় ইজারা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর