রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
ধামইরহাটে ৫ হাটের ইজারা অনিশ্চিত: রাজস্ব হারানোর শঙ্কায় সরকার দলের দুর্দিনের নিঃস্বার্থ কর্মী, রামগড় জিয়া পরিষদের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম চারতলা ভবনে নীরবতা, শিক্ষার্থী মাত্র ২৬ — অনিয়মে ধুঁকছে রেনেসাঁ বালিকা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জে বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকা বাঁশ কাটতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু গোপালগঞ্জে হাম-রুবেলা প্রতিরোধে তিন সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচি শুরু রামগড়ে কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই কুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের মরদেহ রায়গঞ্জে গাছের ডালে তরুণের ঝুলন্ত মরদেহ: এলাকায় শোকের ছায়া উল্লাপাড়ায় স্বামীর মারধরে প্রাণ গেল স্ত্রীর শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর

গোপালগঞ্জে হাম-রুবেলা প্রতিরোধে তিন সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচি শুরু

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে হাম ও রুবেলা প্রতিরোধে তিন সপ্তাহব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে ২০ এপ্রিল। এ কর্মসূচির আওতায় জেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ এমআর (Measles-Rubella) টিকা প্রদান করা হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নির্ধারিত টিকাদান কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে। দুর্গম এলাকাগুলোতেও অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে, যাতে কোনো শিশুই টিকার বাইরে না থাকে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ। হামের কারণে নিউমোনিয়া, ডায়রিয়া ও এনকেফালাইটিসের মতো জটিলতা দেখা দিতে পারে। অন্যদিকে, গর্ভবতী নারী রুবেলায় আক্রান্ত হলে গর্ভের শিশুর মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে।

জেলা স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, পূর্বে টিকা নেওয়া থাকলেও এই ক্যাম্পেইনে শিশুদের পুনরায় এমআর টিকা দেওয়া হবে। কোনো শিশু যদি নির্ধারিত দিনে টিকা নিতে না পারে, তাহলে ক্যাম্পেইন চলাকালীন যেকোনো দিন টিকা নেওয়ার সুযোগ থাকবে।

কর্মসূচি সফল করতে রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক। সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর মেডিকেল অফিসার ডা. নিশাত তাসনিম এবং পরিসংখ্যানবিদ মনিরুল ইসলাম।

এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ২০ এপ্রিল বেলা ১১টায় গোপালগঞ্জ পৌরসভায় করবেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর