রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ধামইরহাটে ৫ হাটের ইজারা অনিশ্চিত: রাজস্ব হারানোর শঙ্কায় সরকার দলের দুর্দিনের নিঃস্বার্থ কর্মী, রামগড় জিয়া পরিষদের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম চারতলা ভবনে নীরবতা, শিক্ষার্থী মাত্র ২৬ — অনিয়মে ধুঁকছে রেনেসাঁ বালিকা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জে বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকা বাঁশ কাটতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু গোপালগঞ্জে হাম-রুবেলা প্রতিরোধে তিন সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচি শুরু রামগড়ে কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই কুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের মরদেহ রায়গঞ্জে গাছের ডালে তরুণের ঝুলন্ত মরদেহ: এলাকায় শোকের ছায়া উল্লাপাড়ায় স্বামীর মারধরে প্রাণ গেল স্ত্রীর শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর

রামগড়ে কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

মো.মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে।

গতকাল শনিবার রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে টিনশেটের পুরো স্কুলঘর, আসবাবপত্র ও অন্য সকল মালামাল সহ পুড়ে ছাই হয়ে গেছে।

কলাবাড়ী স্কুলের প্রধান শিক্ষক মো: আবদুল কাদের জানান,  শনিবার রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে স্কুলঘরের পশ্চিম অংশে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে পুরো স্কুলঘর পুড়ে যায়। এসময়  স্কুলে কেউ ছিল না। তিনি বলেন, রবিবার এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তিনি বলেন, আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্লাসরুম,  শিক্ষক রুম, অফিস কক্ষ, কম্পিউটার, আইপিএস, আসবাবপত্র কোন কিছুই অবশিষ্ট নেই, সবকিছুই ছাই হয়ে গেছে।

তিনি আরো জানান, ২০২২ সালে তৎকালীন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও রামগড়ের ইউএনও খন্দকার ইফতেখার উদ্দিন আরাফাতের উদ্যোগে উপজেলার পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা কালাবাড়ী তে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, খবর পাওয়ার পরই  রামগড় থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়। তবে তারা পৌঁছার আগেই স্কুলটি সম্পূর্ণ পুড়ে ভস্মিভূত হয়ে যায়।  অগ্নিকান্ডের প্রকৃত কারণ  তদন্ত করে বের করা হবে।

রামগড় ফায়ার স্টেশনের কর্মকর্তা বিশ্বান্তর  বিকাশ বড়ুয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পোঁছে আগুন নেভানোর কাজ করে। অগ্নিকান্ডের  কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর