সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

লালপুরে চাঁদাবাজির অভিযোগে গভির রাতে ২ ছেলে সহ বিএনপির নেতা গ্রেপ্তার, সড়ক অবরোধ করে বিক্ষোভ 

Reporter Name / ১১১ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

লালপুর (নাটোর )প্রতিনিধি :

 

নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে ওয়াড বিএনপি সাংগঠনিক সম্পাদক সহ তার ২ ছেলে ছাত্রদল ও যুবদল কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এঘটনায় আটককৃতদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল পর্যন্ত থানার সামনে ও ত্রিমোহনীতে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ রেখেছেন তারা।

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন, লালপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালপুর কলোনি গ্রামের মৃত আনেজের ছেলে খোকন খাঁ (৫০), তার দুই ছেলে ছাত্রদল কর্মী ফিরোজ (৩০) ও অনিক (২৪)।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁদাবাজির অভিযোগে গভীর রাতে সেনাবাহিনী লালপুর কলোনীতে অভিযান চালিয়ে খোঁকন ও তার দুই ছেলে আটক করে লালপুর থানায় হস্তান্তর করে। পরে সকালে আটককৃতদের মুক্তির দাবি প্রথমে লালপুর থানার সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে তারা পুনরায় লালপুর ত্রিমোহনী অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে। এতে সড়কে তীব্র যানযট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

 

 

এ বিষয়ে উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে এবং মারধরও করেছে। আমরা তাদের মুক্তি চাই।

 

 

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী রাতে ৩ জনকে লালপুর থানায় হস্তান্তর করেছে৷ তাদের মুক্তির দাবিতে তার সমর্থকরা সড়ক অবরোধ করেছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর