শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি;

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একাধিক মামলার পরোয়াভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার অধীন মেরুং এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিরস্ত্র) শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) চয়ন হালদার, এএসআই (নিরস্ত্র) সোহেল রানা এবং মেরুং পুলিশ ফাঁড়ির এসআইসহ সঙ্গীয় ফোর্স।অভিযানকালে সিআর (সাজা) প্রসেস নং ২১/২৬, সিআর প্রসেস ৩৮/২৬, সিআর ৪৬/২৬ এবং জিআর ৪০৬/২৫ মামলার গ্রেফতারী পরোয়াভুক্ত আসামী রুহুল আমিন (পিতা: খলিলুর রহমান) কে গ্রেফতার করা হয়। তিনি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রসুলপুর লিচু বাগান এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, সংশ্লিষ্ট মামলাগুলোতে গ্রেফতারকৃত আসামীকে আদালত তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার বলেন,“আইনের শাসন নিশ্চিত করতে দীঘিনালা থানা পুলিশ নিয়মিতভাবে পরোয়াভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একজন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর