শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

রামগড় ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় মোটরসাইকেল জব্দ

Reporter Name / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

 

 

মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্টগ্রামের ফটিকছড়ির পানুয়াছড়া সীমান্তে একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বৃহস্প্রতিবার ২২ই জানুয়ারী ভোররাতে রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ পানুয়াছড়া বিওপি’র টহলদল অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির অধিনায়ক এর দিক নির্দেশনায় সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লারমুখ নামক স্থানে ফাঁদ পেতে থাকে। টহলদল আনুমানিক ০২.৩০ ঘটিকায় ভারত হতে চোরাকারবারীদেরকে বাংলাদেশের দিকে মোটরসাইকেল নিয়ে আসতে দেখতে পায়। এক পর্যায়ে টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেলটি বাংলাদেশের অভ্যন্তরে ফেলে রেখে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল কর্তৃক ঘটনাস্থল হতে ০১টি ভারতীয় ইয়ামাহা মোটর সাইকেল জব্দ করতে সক্ষম হয় এবং এর বাজারমুল্য আনুমানিক ৩ লক্ষ ২০ হাজার টাকা।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আহসান-উল-ইসলাম জানান, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা, আভিযানিক কর্মকান্ড এবং চোরাচালান দমনসহ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর