বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

উল্লাপাড়ায় দেশীয় ঐতিহ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত

Reporter Name / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

নিজস্ব  প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেশীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারি আকবর আলী কলেজ প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) “এসো সবাই মিলে পিঠা খাই, আনন্দ উৎসবে মন রাঙাই”—এই স্লোগানকে সামনে রেখে কলেজ মাঠে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। নান্দনিকভাবে সাজানো স্টলগুলোতে বিভিন্ন ধরনের দেশীয় পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়।

উৎসবে সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ নুরুল আলমসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিফাত হাসানসহ শিক্ষার্থীরা স্টল পরিদর্শন করেন।

পিঠা উৎসবে কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা আনন্দঘন পরিবেশে দেশীয় পিঠার স্বাদ উপভোগ করেন।

এ সময় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সাদিয়া বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতি সম্পর্কে জানতে সহায়তা করে এবং পড়াশোনার পাশাপাশি মানসিক প্রশান্তি দেয়।

পিঠা উৎসবের আয়োজন সম্পর্কে অধ্যক্ষ নুরুল আলম বলেন, বর্তমান প্রজন্মের কাছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পিঠা প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন প্রফেসার মোহাম্মদ মনজুর মোরশেদ ভূঁইয়া, উপাধ্যক্ষ সরকারি আকবর আলী কলেজ; নীলুফা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং তানজিলা রহমান, সিনিয়র শিক্ষক (বাংলা), হামিদা পাইলট উচ্চ বিদ্যালয়। বিচার বিবেচনার মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সফল ও সুশৃঙ্খল আয়োজনে দিনব্যাপী এই পিঠা উৎসব এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর