শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা

সিংড়ায় অবৈধ পুকুর খনন, অভিযানে ৫টি ভেকুর ব্যাটারি জব্দ 

Reporter Name / ৩৭ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

 

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় অবৈধ পুকুর খনন বন্ধে রাতভর উপজেলা প্রশাসনের অভিযানে ৫টি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার লোটাবাড়িয়া শেরকোল, বুনকুড়ি ও কলম হরিনা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় ভেকু দিয়ে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি করে আসছিল কিছু অসাধু মাটি ব্যবসায়ী। মাঝেমধ্যে অভিযান করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও ভেকুর ব্যাটারি জব্দ করে উপজেলা প্রশাসন। অভিযানের অংশ হিসেবে গতরাতে ভেকুর ৫টি ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, এ উপজেলায় কোনো অবৈধ পুকুর খনন করতে দেওয়া হবে না। তার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল রাতেও অভিযান করে ৫টি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর