বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা  সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপরি ফোরাতুন নাহার প্যারিস  ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া কমলনগরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ‘যেই লাউ সেই কদু  কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

কুষ্টিয়ায় বিএনপি’র কর্মীকে কুপিয়ে জখম

Reporter Name / ৪৬ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মামুন হোসেন (৩৭) নামের এক বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (১০ জানুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই বিল এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বুজরুক বাঁখই গ্রামের ওহিদুজ্জামানের ছেলে। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে গ্রামের বাড়িতে ফিরেছেন। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। মামুনের বোন সুমি খাতুন জানান, তার ভাই মামুন রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে বুজরুক বাঁখই বিল এলাকায় গিয়েছিল। এসময় ৬ থেকে ৭ জন ধারালো অস্ত্র দিয়ে ভাইকে কুপিয়েছে। তার শরীরের একাধিক স্থানে আঘাতের গুরুতর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রয়েছেন। কেন বা কারা কুপিয়েছে তা এখনও জানা যায়নি।কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ জানান, মামুন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি গ্রুপের কর্মী।কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর