মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা  সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপরি ফোরাতুন নাহার প্যারিস  ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া কমলনগরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ‘যেই লাউ সেই কদু  কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ভোলা-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন পত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর হাফিজ

Reporter Name / ৭৫ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ইউসুফ আহমেদ, ভোলা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ভোলা-৩ আসেনর প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম মনোনয়ন পত্র জমা দিতে লালমোহনে আসছেন।

দলীয় সূ্ত্রে জানা যায়, আজ শনিবার বিকেলে ঢাকার সদরঘাট থেকে এম ভি সম্পদ লঞ্চে ভোলার উদ্দেশ্যে রওয়ানা করেছেন তিনি। রাত ১০ টায় লঞ্চ থেকে ভোলার ইলিশা ঘাটে নেমে সেখান থেকে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা করবেন। আগামীকাল সকালে ভোলা-৩ আসনে নমিনেশন পেপার জমাদান উপলক্ষ্যে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করবেন তিনি। দোয়া মোনাজাত শেষে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিবেন।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল জানান, আমাদের নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম মনোনয়ন পত্র জমা দেয়ার জন্য আজ রাতে লালমোহনে আসছেন। নেতার আগমন উপলক্ষ্যে আমরা নেতাকর্মীরা ভোলার উদ্দেশ্যে (রাত সাড়ে ৭টায় ) রওয়ানা করেছি। আগামীকাল মনোনয়ন পত্র জমাদান উপলক্ষ্যে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করবেন তিনি। দোয়া মোনাজাত শেষে মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিবেন।

এদিকে লালমোহনে মেজর (অব.)হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম আসা উপলক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর