মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা খাল খনন কাজের উদ্বোধন করেন-এমপি আব্দুল মহিত তালুকদার  ২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের ঘটনায় অভিযোগ  কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়া-২ আসনে জামায়াতের প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ 

Reporter Name / ৭১ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল গফুর।

বুধবার (২৪ডিসেম্বর) দুপুরে সহকারে রিটার্নিং কর্মকর্তা ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল আমিন জসীম, জেলা ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, উপজেলা আমীর খন্দকার রেজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে আব্দুল গফুর সাংবাদিকদের বলেন, আমি দীর্ঘদিন মিরপুর ভেড়ামারার ময়দানে আছি। আমি মিরপুর ভেড়ামারার এমন কোন এলাকা নেই সেখানে যায় নাই। এবং প্রতিটি ঘরে ঘরে যাওয়ার জন্য আমি চেষ্টা করেছি। প্রতিটি ওয়ার্ডে আমি গেছি। সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি। ভাই, বোন, মা সবার সঙ্গে আমি কথা বলেছি। সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমি কথা বলেছি। সেখানে আমি যেটা দেখেছি, মানুষের মধ্যে ব্যাপক একটি পরিবর্তন এসেছে। এবং তারা বলেছে আমরা পরিবর্তন চাই। এবং তারা স্পষ্ট করে বলেছে, বিগত দিনে আমরা অনেক দল দেখেছি, একাধিকবার ক্ষমতায় এসেছে। এবার আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিব। সেই হিসেবে এবং জনগণের যে উচ্ছ্বাস আমি দেখতে পাচ্ছি তাতে আমি মনে করি ইনশাআল্লাহ আগামী ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে আমি মনে করি বিপুল ভোটের ব্যবধানে বিজয় হবে ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর