সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রামগড়ে ছাত্রদলের আনন্দ মিছিল

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

 

মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রামগড় উপজেলা, পৌর, কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২২শে ডিসেম্বর বিকেলে রামগড় উপজেলা ও পৌর ছাত্রদলের সমন্বয়ক শেখ দাউদুল ইসলাম ও মোঃ নুরুল ইসলাম রাজুর নেতৃত্বে মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম মজুমদার, ইব্রাহিম মামুন, আহবায়ক সদস্য আল-আমিন হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদ নিশাত, সদস্য সচিব জাহিদ অন্তর, যুগ্ম আহবায়ক সালমান হোসেন, রামগড় সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মতিন, সহ-সভাপতি আশিফুল ইসলাম ইমন, রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিন রাইহান, রামগড় সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন ও ০২ নং পাতাছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এনায়েত উল্লাহ।

এছাড়াও উপজেলা, পৌর, কলেজ, মাদ্রাসা এবং বিভিন্ন পৌরওয়ার্ড ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর