সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

রাজশাহীর তানোরে ফের ফসলি জমি নস্ট করে হিমাগার নির্মাণ

Reporter Name / ৬৬ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

 

আশরাফুল ইসলাম রনজু তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর তানোরে বিএনপি নেতার মালিকানাধীন রহমান গ্রুপ ফের গভীর নলকুপের স্কীমভুক্ত তিন ফসলি জমি নস্ট করে অবৈধভাবে  হিমাগার নির্মাণ করছেন। এলাকায় শিল্প-কারখানা হোক সেটা সবাই চাই।তবে ভাতের থালায় লাথি (তিন ফসলি জমি নস্ট) মেরে নয়। পরিত্যক্ত বা এক ফসলি জমিতে শিল্প-কারখানা গড়ে তোলা হোক। এদিকে হিমাগার নির্মাণের জন্য তিন ফসলী জমি ও নয়নজুলি ভরাটের দায়ে স্কেভেটর (ভেকু) মেশিনের ব্যাটারী জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক।

প্রত্যক্ষদর্শীরা জানান,এসিল্যান্ড সাহেব আশার খবরে ভেকু দালাল মধু দ্বিগম্বর হয়ে ভোঁ-দৌড়ে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কলেজ পাড়া থেকে ভেকু মেশিনের ব্যাটারী জব্দের ঘটনা ঘটে। এর আগে জমি ভরাটের জন্য রহমান হিমাগার থেকে পঁচা দুর্গন্ধ যুক্ত আলু রাস্তার ধারে ফেলা হয়েছে।পঁচা আলুর দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীসহ এলাকার সাধারণ মানুষ।

জানা গেছে,রাজশাহীর তানোর-চৌবাড়িয়া রাস্তার লব্ব্যাতলা

ব্রীজ সংলগ্ন এলাকায় সরকারি নয়নজুলি ও তিন ফসলি কৃষি জমি ভরাট করা হচ্ছে। জমি ভরাট করতে সরকারি রাস্তার ধারের তাল গাছ নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তানোর-চৌবাড়িয়া রাস্তার লব্ব্যাতলা ব্রীজ সংগ্ন বিএমডিএর গভীর নলকুপের কমান্ড এরিয়ায়

রহমান গ্রুপের রহমান হিমাগার নির্মাণের জন্য প্রায় ২০ বিঘা তিন ফসলি জমি কেনা হয়। সেই জমি ভরাটের জন্য প্রথমে পঁচা দুর্গন্ধযুক্ত আলু রাস্তার ধারে ফেলা হয়।গত বৃহস্পতিবার সকাল থেকে কামারগাঁ কলেজ সংলগ্ন এলাকা থেকে পুকুরের মাটি ট্রাক্টরে করে এনে জমি ভরাটের কাজ শুরু হয়।জমি ভরাট করতে রাস্তার ধারে বিএমডিএ’র রোপিত ছোট ছোট তালগাছ নষ্ট করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক অভিযান পরিচালনা করে কৃষি জমি ভরাটের সত্যতা পেয়ে ভেকু মেশিনের ব্যাটারী জব্দ করেন।তবে ভেকু দালাল ও চালক পালিয়ে যায়।

এদিকে ভেকু মেশিনের ঠিকাদার দাবি করে  মধু নামের একব্যক্তি ঘটনার কথা শিকার করে জানান, মাটি ভরাট করার জন্য প্রশাসনের অনুমতি নেই নি। একারণে ব্যাটারী জব্দ করেছে, কাজ যখন শুরু হয়েছে, সেটা চলবেই। যারা ব্যাটারী জব্দ করেছেন তারাই আবার ব্যাটারি ফেরত ও কাজের অনুমতি দিবেন বলেও তিনি দম্ভোক্তি প্রকাশ করেন।তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হবে। কারণ তানোরে তাদের তিনটি হিমাগার রয়েছে।সেগুলোর নির্মাণ কেউ ঠেকাতে পারেনি এটিও নির্মান হবে।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক জানান, কৃষি জমি ভরাট করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়ায় ব্যাটারী জব্দ করা হয়েছে। মাটি ভরাট করতে রাস্তার ধারের বিএমডিএ’র রোপিত তাল গাছ নষ্ট করা হয়েছে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে কি না জানতে চাইলে, তিনি জানান এবিষয়ে জানা ছিল না, শুক্রবার লোক পাঠিয়ে গাছ নষ্টের ঘটনা সত্য হলে প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর