শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা

সকল দলের নেতা নেত্রী একসাথে বসবে,সম্মান,শ্রদ্ধা দেখাবে সেই রাজনীতি করতে চাই,শিশির মনির

Reporter Name / ৮১ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

 

সুনামগঞ্জ প্রতিনিধি

দিরাই-শাল্লার ঐতিহ্য হিন্দু-মুসলিম ঐক্যের রক্ষার অঙ্গীকারও ব্যক্ত করে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির আরও জানান,দক্ষ শ্রমিক তৈরী করতে দিরাইয়ে একটি টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন,রাজনীতি করতে হলে বড় মনের প্রয়োজন,অনিয়ম-দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রেখে উদার মনোভাব নিয়ে রাজনীতি করার আহবান জানিয়ে তিনি বলেন,আগামী নির্বাচনে জয়-পরাজয় যাই হউক, দিরাই-শাল্লার উন্নয়নে কাজ করে যাবেন বলে মন্তব্য করেন।

এ সময় তিনি দিরাই-শাল্লা উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোআ প্রার্থনা করেন।

শুক্রবার বিকেলে সুনামগঞ্জ ২ আসন এর দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের উদ্যোগে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের সমর্থনে দিরাই থানাপয়েন্টে এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট শিশির মনির।

প্রধান অতিথির বক্তব্যে শিশির মনির জানান,আইনজীবীর কাজ মানুষকে নির্যাতন করা নয়, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই,যেখানে সকল দলের নেতা নেত্রী একসাথে বসবে,সম্মান ও শ্রদ্ধা বজায় রাখবে জুলাই আন্দোলনে প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে। কিন্তু সকল প্রার্থীকে এক মঞ্চে আমন্ত্রণ জানানোর পর মাত্র একজন সাড়া দিয়েছেন।

তিনি জানান,নির্বাচিত হলে দুই উপজেলার সঙ্গে ইউনিয়ন গুলোর যোগাযোগব্যবস্থা উন্নয়ন, হাওরাঞ্চলে পরিবেশ ও জীববৈচিত্র্য বজায় রেখে উড়াল সেতু নির্মাণ,বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান,দক্ষ শ্রমিক তৈরি।

নির্বাচিত হলে তিনি সরকারি কোনো সুযোগ-সুবিধা ব্যক্তিগতভাবে গ্রহণ করবো না। যদি প্রতিশ্রুতি ভঙ্গ করি,স্বেচ্ছায় পদত্যাগ করব।

এছাড়া ৬০ দিনের মধ্যে দুই উপজেলার সরকারি অফিস দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

দিরাই উপজেলা জামায়াতে ইসলামের আমীর আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে এবং জামায়াত নেতা রেজাউল ও ইমরান আহমদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাকসুর ভিপি সাদেক কায়েম,নির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা,শাহিনুর রহমান।

সমাবেশে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নূর উদ্দিন,শাল্লা উপজেলা আমীর নুরে আলম সিদ্দিকীসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর