শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা  সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপরি ফোরাতুন নাহার প্যারিস  ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া কমলনগরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ‘যেই লাউ সেই কদু  কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ছোট ফরিগা সীমান্তে ২০ কেজি গাঁজা জব্দ করলো রামগড় বিজিবি

Reporter Name / ৭৮ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

 

 

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে বিশেষ অভিযানে বিশ কেজি গাঁজা জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি।

গতকাল সোমবার (২ ডিসেম্বর) রাতে সীমান্তে ফাঁদ পেতে পরিচালিত এ অভিযানে ভারতীয় দুই চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে ভারত থেকে দুই চোরাকারবারীকে বাংলাদেশের দিকে অগ্রসর হতে দেখে ছোট ফরিংগা বিওপির টহলদল। তালতলী এলাকায় সীমান্ত পিলার ২২০৩/৬ আরবি থেকে প্রায় ২০০ গজ ভেতরে ফাঁদ পেতে থাকা টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো থেকে বিশটি ছোট প্যাকেটে মোড়ানো মোট ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

বিজিবি জানায়, মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে রামগড় বিজিবি। একই সঙ্গে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা এবং তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর