সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও কর্মী সমাবেশ

Reporter Name / ৭৭ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

ফিরোজ আল আমিন, নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে তাড়াশ দলিল লেখক সমিতির চত্বরে ওই দোয়া মাহফিল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ভিপি আয়নুল হক। অনুষ্ঠানের শুরুতেই অসুস্থ্য বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনা করে এক বিশেষ দোয়া করা হয়।

এরপর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, দুলাল হোসেন, সাংগঠনিক অধ্যাপক সাইদুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম ছানোয়ার হোসেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, ছাত্রদলসহ বিএনপির ও অঙ্গসংগঠনের বিভিন্ন্ স্তরের নেতৃবৃন্দ। বক্তাগণ এ আসনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক সভাপতি স.ম আফসার আলী তাঁর স্বাগত বক্তব্যে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত ভিপি আয়নুল হকের প্রতি অকুন্ঠ সমর্থন প্রদান করেন এবং ধানের শীষের বিজয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে নেতা-কর্মীদের ভোট প্রার্থনার আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, আমরা জাতীয়তাবাদী দলে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণীত, দেশনেত্রী খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে সকল ভেদা-ভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। আমি আপনাদেরই ভাই, সকলকে সাথে নিয়ে এ আসনে বিজয় লাভ করে আসনটি তারেক জিয়াকে উপহার দিতে চাই। দল আমাকে মনোনয়ন দিয়েছে। কিন্তু বিজয় লাভ করতে হলে আপনাদের সকলের সহযোগীতা প্রয়োজন। তাই আসুন মান অভিমান ভূলে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর