শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা

লালমোহনে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

 

ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি :

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে লালমোহনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৯ নভেম্বর) মাগরিবের নামাজের পরে লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে লালমোহন উপজেলা যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদ জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। লালমোহন উপজেলা যুবদল আয়োজিত যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সোহেল আজিজ শাহিন, যুগ্ম আহ্বায়ক সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, যুবদলের সাধারন সম্পাদক হাসান কাজী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউর রহমান শাহিন, সম্পাদক শহিদুল ইসলাম সহ দোয়া মাহফিলে উপজেলা বিএনপি নেতা কর্মী ছাড়াও কয়েক শত মানুষ অংশ গ্রহন করে।

দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল সাহেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর