সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

Reporter Name / ১৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টর চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। বিসিক জেলা কার্যালয়ের মহাব্যবস্থাপক আসানুজ্জামান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: ইকবাল হোসেন বলেন, উদ্যোক্তারা দেশ গড়তে বদ্ধপরিকর, আমার বিশ্বাস উদ্যোক্তারা একসময় মাথা তুলে দাঁড়াবেন। তিনি বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে এগিয়ে নিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্যোক্তাদের প্রশিক্ষণ, পরামর্শ, অবকাঠামো সুবিধা এবং বাজারজাতকরণে বিসিকের ভূমিকা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আরো বলেন, বিসিক শিল্পনগরীতে যারা উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছেন, তারা শুধু নিজেদের কর্মসংস্থানই সৃষ্টি করেননি, বরং অন্যদের জন্যও তৈরি করেছেন কর্মের সুযোগ। নারীদের স্বাবলম্বী করতে এবং যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও বিসিক নিয়মিত উদ্যোগ নিচ্ছে। কুষ্টিয়া একটা ব্যবসা-বানিজ্যের জন্য উর্বর ভূমি উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, এ জেলায় অনেক মনিষীর জন্ম হয়েছে এছাড়াও ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ এ জেলা।এখানে সম্পদের কোন শেষ নেই। উদ্যোক্তারা দেশ গড়তে বদ্ধপরিকর, আমার বিশ্বাস আপনারা যারা উদ্যোক্তা তারা একসময় মাথা তুলে দাঁড়াবেন। জেলা প্রশাসক বলেন, পিয়ন থেকে কর্মকর্তা পর্যন্ত ১৫ লাখ চাকরির সুযোগ রয়েছে। আগামী বিশ্ব এভাবে চলবে না। গোল্ডেন হ্যান্ডশেক করে বিদায় করে দেবে। তাই দেশ গড়ার পথে বিসিক তাই আজ শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং লাখো স্বপ্নবান উদ্যোক্তার শক্তি ও ভরসার জায়গা বলেও জানান তিনি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শিকদার হাসান ইমাম, বিসিকের উপ ব্যবস্থাপক সোহেল রানা প্রমুখ। সভাপতির বক্তব্যে বিসিক জেলা কার্যালয়ের ডিজিএম আসানুজ্জামান মুকুল বলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এ মেলার মূখ্য উদ্দেশ্য। পণ্যের বাজার সৃষ্টিতে উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে দিচ্ছে এ মেলা। উদ্যোক্তা সৃষ্টি হলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিসিক দেশের অর্থনীতিতে অবদান রাখতে এ মেলার আয়োজন করেছে। মেলায় উদ্যোক্তা ও ক্রেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই নতুন উদ্যোক্তা হতে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা আগ্রহীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করছি। আমরা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। তাদের উদ্যোক্তা হতে সবধরণের সহযোগিতা করা হবে। মেলায় জেলার বিভিন্ন উপজেলার বিসিক উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা, তেল মশলা, পাটের বিভিন্ন পণ্য মৃতশিল্পের পণ্যসহ হস্ত ও কুটির শিল্পের ৫০টি স্টলে দেশি-বিদেশি হরেক রকমের উন্নত পণ্যের প্রদর্শন করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত বিসিক উদ্যোক্তা মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া সন্ধ্যার পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রচার ও প্রসারের জন্যই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর