মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা খাল খনন কাজের উদ্বোধন করেন-এমপি আব্দুল মহিত তালুকদার  ২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের ঘটনায় অভিযোগ  কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দীঘিনালায় বিডি ক্লিন টিমের পরিচ্ছন্নতা কর্মসূচি সম্পন্ন শিশু পার্কে গড়ে উঠলো পরিচ্ছন্নতার দৃষ্টান্ত

Reporter Name / ১৮৮ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ির) প্রতিনিধিঃ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি। আজ শুক্রবার  সকালে অনুষ্ঠিত এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা শিশু পার্কের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এতে পার্কটি ফিরে পায় পরিচ্ছন্ন, সুন্দর ও নিরাপদ পরিবেশ।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বিডি ক্লিন দীঘিনালা উপজেলা সমন্বয়ক মেহেদী হোসেন। উপস্থিত ছিলেন সহ-সমন্বয়ক ইব্রাহিম খলিল শান্ত, লজিস্টিক সমন্বয়ক আমজাদ আলী, উপজেলা আইটি অ্যান্ড মিডিয়া সমন্বয়ক তানবিরুল আলম এবং ভারপ্রাপ্ত আইটি সমন্বয়ক এ্যারিয়েন চাকমা। এছাড়াও বিডি ক্লিন টিমের স্বেচ্ছাসেবীরা সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন,

“যেখানে থাকি, সেখান থেকেই পরিচ্ছন্নতার চর্চা শুরু করতে হবে। যত্রতত্র ময়লা ফেলা নয়—নিজের আচরণের পরিবর্তনই পারে সমাজকে বদলাতে।” তারা আরও বলেন,

“পরিচ্ছন্ন বাংলাদেশ কোনো কল্পনা নয়; এটি আমাদের সিদ্ধান্ত ও দায়িত্ব। শুরু হোক আজ, শুরু হোক আমার-তোমার থেকেই।”

বিডি ক্লিনের সদস্যরা জানান, দীঘিনালার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিশু পার্ক পরিচ্ছন্ন হওয়ায় এখন পরিবার নিয়ে নিশ্চিন্তে সময় কাটানো যাবে।

এ ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর