শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

চন্দনাইশে হাশিমপুর ইসলামী কিন্ডার গার্টেনের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

Reporter Name / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

 

এম হেলাল উদ্দিন নিরব

চন্দনাইশ( চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খাঁনহাটের আব্দুল হাফেজ-মাজেদা বেগম হাশিমপুর ইসলামী কিন্ডারগার্টেন নুরানী মাদ্রাসার শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের ২২তম বিদায় সংবর্ধনা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

গত বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর ) সকাল সাড়ে ১০টায় হাশিমপুর ইসলামী কিন্ডারগার্টেন এর মাঠে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গারাংগিয়া দরবার শরীফের অন্যতম খলিফা হাফেজ মাওলানা আব্দুল মাবুদ এর সভাপতিত্বে ও প্রতিষ্টানের পরিচালনা পর্ষদের সদস‍্য মাস্টার মনিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাছবাড়ীয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের অধ‍্যক্ষ মোহাম্মদ আমজাদ হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ ফজলুল হক সিরাজী জলিল , সহ সভাপতি মালেকা মনোয়ারা আক্তার জাহান সিরাজী, মৌলানা মুহাম্মদ মোসলেমউদ্দিন নেজামী, হাশিমপুর মকবুলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মুহাম্মদ নুরুল আলম, চন্দনাইশ সাংবাদিক চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ কমরুদ্দিন, সাংবাদিক আমিনুল ইসলাম রুবেল, আহমদুর রহমান, বিশিষ্ট ব‍্যবসায়ী হেলালুদ্দীন বাবর, আবুল হাসনাইন চৌধুরী রাকির, মোহাম্মদ হোসেন চৌধুরী প্রমুখ।

এসময় নূরানী মাদ্রাসার ছাত্ররা উপস্থিত অতিথি ও অভিভাবকদের সম্মুখে জানাজার নামাজ, জুমার নামাজ ও অজুর নিয়ম-কানুন প্রদর্শন করেন।

পরে কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর