বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

রাণীশংকৈলে ৩০ বছরের ক্রয় করা জমি দখলের অভিযোগ ভূক্তভোগী পরিবার আতংকে

Reporter Name / ১৩৪ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসনেগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও গ্রামে ক্ষমতার দাপটে জোর পূর্বক জমি দখল করে নিয়েছে কশির উদ্দিনের পরিবার। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভীর রাতে হোসেনগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও গ্রামে।

জানাযায়, কলেন চন্দ্র এই জমি ৩০ বছর পূর্বে ক্রয় সুত্রে মালিক এবং জমিটি ভোগদখল করে চাষাবাদ করে আসছেন। হটাৎ করেই দেশের পট পরিবর্তনের পর একই গ্রামের কসির উদ্দীন,আব্দুর রহিম, রশিদ, মাসুদ,রহমান ও উসমান আলী’র পরিবারের লোকজন মিলে ১২৬ নং খতিয়ানের ১০৬ নং দাগের ৮৩ শতক জমি ২৫ সালের আগষ্ট মাসে একদল ভূমিদস্যু ক্ষমতার দাপটে আমন ধানের চারা রোপণ করে। এনিয়ে কলেন চন্দ্র রায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

জমির মালিক কলেনের স্ত্রী প্রভা রাণী জানান, এই জমি আমার স্বামী গত ৩০ বছর আগে ক্রয়সুত্রে মালিক হন। ২৫ সালের আগষ্ট মাসে তাঁরা জোর পূর্বক জমিতে আমন ধানের চারা রোপণ করে দেয়। এবং জমিটি দখলে রাখার জন্য আইনকে অমান্য করে রাতের আধারে ধান কর্তন করে। দিনে লোকদেখানো খরগুলি কর্তন করতেছে। এই জমির শোকে আমার স্বামী স্টোক করে মারা যায়। একই এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক ও শামসুল নিহার জানান,আমি দীর্ঘ দিন ধরে দেখে আসছি এই জমি কলেন চাষাবাদ করে আসছে। গত ১৫ বছর ধরে আমাকে জমিটা খায় খালাসি হিসেবে চাষাবাদ করার জন্য দেয়। আমি চাষাবাদ করে আসছি । হটাৎ করেই আমন ধান লাগানোর সময় তারা জোর পূর্বক ধান রোপন করে গত পরশুদিন রাতে সেগুলো কেটে নিয়ে চলে যায়। এপ্রসঙ্গে কসির উদ্দীন রাতে ধান কাটার সত্যতা স্বীকার করে বলেন, কলেন এক অংশের মালিক,আমরা তিন অংশের মালিক তাই জমিটা দখল করেছি। এজন্য আদালতে মামলাও চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর