বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা  সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপরি ফোরাতুন নাহার প্যারিস  ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া কমলনগরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ‘যেই লাউ সেই কদু  কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

অনলাইন জুয়া বন্ধে ব্যবস্থা নিতে না পারার দুঃখ—বিদায়বার্তায় বললেন হবিগঞ্জের এসপি এএনএম সাজিদুর রহমান

Reporter Name / ১০৪ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

 

মো ইপাজ খাঁ মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজিদুর রহমান বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন। বিদায়বার্তায় তিনি জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে জনগণের সহযোগিতার কথা স্মরণ করলেও কারিগরি দক্ষতার অভাবে অনলাইন জুয়া মোকাবিলায় কাঙ্ক্ষিত ব্যবস্থা নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।

গত জানুয়ারির মাঝামাঝি সময়ে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেয়ার পর পুলিশ বাহিনীকে শতভাগ সক্রিয় ও জনবান্ধব করতে কাজ করেন বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা। তার ভাষ্য, “পেশাদার পুলিশ একদিনে তৈরি হয় না; দীর্ঘ অনুশীলন ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ধীরে ধীরে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে হয়।”

তিনি আরও বলেন—

“আমার স্বল্প সময়ের কর্মকালীন যারা সহযোগিতা করেছেন, সমালোচনা করেছেন—সবাইকে ধন্যবাদ। তবে কারিগরি সক্ষমতার অভাবে অনলাইন জুয়া বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারায় ক্ষমা প্রার্থী।”

বদলির এই চাকরিতে আরও বড় পরিসরে দায়িত্ব গ্রহণের আদেশ এসেছে জানিয়ে এসপি সাজিদুর রহমান জেলার মানুষের কাছে দোয়া কামনা করেন।পরিশেষে পুলিশ সুপারের ফেসবুক আইডিতে শেষে তিনি বলেন—

“বাংলাদেশ পুলিশ ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।”

ছবি:হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজিদুর রহমান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর