শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড

মোহনগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা 

Reporter Name / ২২০ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

নেত্রকোনার মোহনগঞ্জে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে “কেন্দ্র কমিটি” গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৫ নভেম্বর) রাত আটটায় পৌর বিএনপির উদ্যোগে দলীয় অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন।

পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির জৈষ্ঠ সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মিহির গোস্বামী, পৌর বিএনপির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদুজ্জামান ফরিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনসহ আরো অনেকেই।

এ সময় পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর