শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মিডিয়া অ্যাওয়ার্ড উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৮ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মিডিয়া অ্যওয়ার্ড সফলভাবে আয়োজনের লক্ষ্যে আজ শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ নগরীর বাতিরকলে দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি সৈয়দ মোর্শেদ কামাল মিজান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মোঃ ইদ্রিস খান।

প্রধান অতিথি বলেন, মিডিয়া অ্যওয়ার্ড শুধু সম্মাননা নয়, এটি সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত উৎকর্ষতার স্বীকৃতি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই আয়োজনকে সফল করতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান বলেন, মফস্বল সাংবাদিকরা নানা প্রতিবন্ধকতার মধ্যেও দায়িত্ব পালন করেন। এই ধরণের অ্যওয়ার্ড তাদের মনোবল বৃদ্ধি করবে এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করবে।

অন্য বিশেষ অতিথি, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা এডভোকেট মুফতী জসীম উদ্দিন বলেন, পেশাদার সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মিডিয়া অ্যওয়ার্ড সেই ঐক্যের প্রতীক।

সভায় আরও উপস্থিত ছিলেন, এনামুল হক ছোটন, রাকিবুল হাসান ফরহাদ, নজরুল ইসলাম, সোহানুর রহমান সোহান, হোসেন আলী, কামরুল হাসান, আজিজুল হক, মামুনুর রশীদ মামুন, দ্বীন ইসলাম, সেলিম সাজ্জাদ, মোমেনা আক্তার, রজীব, আসাদুজ্জামান আসাদ তূষার, রুবেল প্রমুখ।

এ ছাড়াও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মিডিয়া অ্যওয়ার্ড অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি, আয়োজন, মনোনয়ন প্রক্রিয়া এবং অনুষ্ঠানস্থলসহ গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর