শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ

শাজাহানপুরে সোনাকানিয়া ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মালিহাটা স্পোর্টিং ক্লাব 

Reporter Name / ১৩৯ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার সোনাকানিয়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সোনাকানিয়া স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান (ভারঃ) আবুল বাশার।

এসময় আড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি তমেজ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: গোলাম মোস্তফা মজনু, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসিন আলী, সাবেক সিনিয়র আহ্বায়ক রেজাউল মোস্তফা ফরহাদ, বিএনপি নেতা মিজানুর রহমান মতিন কাজী, এটিএম শহিদুল ইসলাম, আড়িয়া প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম, আব্দুল বাসেদ রঞ্জু, আলমগীর হোসেন, আড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আজিজুল হক, সহ-সভাপতি বজলুর রশিদ, বিএনপি নেতা তোরাব হোসেন, আব্দুল মমিন, ফেরদৌস মেম্বার, হেলাল, রেজাউল হক, ছাত্র দলের নেতা আশিক খান, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল মজিদ, সেলিম রানা টিপু, আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় মালিহাটা স্পোর্টিং ক্লাব ১–০ গোলে জামুন্না স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে সোনাকানিয়া স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। স্থানীয় হাজারো ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর