মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা খাল খনন কাজের উদ্বোধন করেন-এমপি আব্দুল মহিত তালুকদার  ২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের ঘটনায় অভিযোগ  কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুরে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার প্রেমিকা, আটক-২

Reporter Name / ১৩১ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ

মেহেরপুরে সদর উপজেলা রায়পুর মাঠে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে প্রেমিকা,ঘটনায় সাথে জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ, ধর্ষণের ঘটনাটি মেহেরপুর সদর উপজেলার রাজাপুর মাঠে বুধবার সন্ধ্যায় ঘটেছে,আটক দুই ধর্ষক হলেন রাজাপুর গ্রামের আফতাব আলীর ছেলে আশরাফুল ইসলাম,জামাত আলীর ছেলে রাকিবুল ইসলাম, অন্য দিকে আরেক ধর্ষক নজরুল ইসলামের ছেলে মিনারুল পালাতক রয়েছেন, বৃহস্পতিবার ১৩ নভেম্বর-২০২৫ দুপুরে দুই আসামিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে আসেন, বৃহস্পতিবার ১৩ নভেম্বর-২০২৫ রাতে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন, আটককৃত দুই ধর্ষককে শুক্রবার ১৪ নভেম্বর-২০২৫ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

মামলার বিবরণে জানা গেছে, বুধবার বিকালে মেহেরপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী তার প্রেমিক সরকারি কলেজের অনার্সের ছাত্রের সাথে মোটরসাইকেল যোগে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন, পরে সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের মাঠের রাস্তা দিয়ে আসার সময় তিন যুবক তাদের পথরোধ করে, এসময় তারা ওদের দু’জনকে নানা প্রশ্ন করতে থাকে, কথা কাটাকাটির একপর্যায়ে তারা প্রেমিকের গলায় অস্ত্র ঠেকিয়ে ইউপি সদস্য চঞ্চলের ভাটার পিছনে আম বাগানে নিয়ে যায়,এসময় তারা প্রেমিকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবী করেন, চাঁদা না দিলে তাদের দু’জনকে বিবস্ত্র করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দিতে থাকেন, এসময় প্রেমিক তার প্রেমিকাকে তিন যুবকের কাছে রেখে টাকা নিতে মেহেরপুর শহরে আসেন, টাকা নিয়ে ফিরে গিয়ে দেখেন তার প্রেমিকা কান্নাকাটি করছেন, পরে প্রেমিকা জানান তাকে জোর করে ৩ জন তাকে ধর্ষণ করেছে, এসময় সে অসুস্থ হয়ে পড়ে, প্রেমিক তখন পরিস্থিতি খারাপ দেখে গ্রামবাসী-সহ তার বন্ধুদের খবর দেয়, পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাড়ি পাঠায়।

পরে ধর্ষণের স্বীকার প্রেমিকা নিজে বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, মামলায় ৩ যুবককে আসামী করেছেন,

মেহেরপুর সদর থানার ওসি অপারেশন জাহাঙ্গীর সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার আমি তদন্তাকারি কর্মকর্তা নিযুক্ত হয়েছি, ধর্ষণের শিকার কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন, ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করা হয়েছে, পালাতক আসামি কে আটকের জন্য পুলিশ অভিযান চলমান রয়েছে, বৃহস্পতিবার ধর্ষণের শিকার কলেজছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে, আটককৃতদের শুক্রবার ১৪ নভেম্বর-২০২৫ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর