শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ

খাগড়াছড়ি সদর মারমা মহিলা ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

Reporter Name / ১৩৪ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ক্যহলাচিং মারমা খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

 

খাগড়াছড়ি সদর উপজেলায় মারমা মহিলা ঐক্য পরিষদের কাউন্সিলে ও বর্নাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত। র‍্যালিটি টাউন হল থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কের প্রদক্ষিন করে একই স্থানের এসে আলোচনা সভা মিলিত হয়। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলে আলোচনা সভা খাগড়াছড়ি সদর শাখা সদস্য সচিব মিনুচিং মারমা ও যুব জেলা কমিটি ভারপ্রাপ্ত চাইহ্ণাপ্রু মারমা সঞ্চালনায় বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ আহ্বায়ক কমিটি ম্রাচাই মারমা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, সাথোয়াইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা কমিটি জাতীয়তাবাদী মহিলাদলে সভানেত্রী কহেলি দেওয়ান, জেলা প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি জেলা কমিটি সভাপতি কংচাইরী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, সদর উপজেলার বিভিন্ন মারমা সমিতি সদস্যরা এ কাউন্সিলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা তার বক্তব্যে বলেন, এক সময় খাগড়াছড়ি জেলাতে মারমা সম্প্রদায়ে সবচেয়ে ধন সম্পদশালী ছিল। কিন্তু বর্তমানে

পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মধ্যে মারমা সম্প্রদায় অন্যতম। তাদের উন্নয়ন ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য প্রতিটি গ্রামে সমিতি গঠন করা হয়েছে । ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে নারীরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দ্বিতীয় পর্বে আলোচনা সভা শেষে ১০১ সদস্য বিশিষ্ট করে উপজেলা মারমা মহিলা ঐক্য পরিষদের কমিটি ঘোষণা করা হয়। এতে ম্রাচাই মারমাকে সভাপতি, মিনুচিং মারমাকে সাধারণ সম্পাদক এবং মিশ্যানু মারমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর