শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা 

Reporter Name / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় চিংড়িতে জেলি মেশানোয় মাছের দুই আড়ৎ ও ৪ মাছ ব্যবসায়ীকে এক লাখ ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কুষ্টিয়া পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী। এসময় তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া পৌর মাছ বাজার পরিদর্শনে গিয়ে দেখা যায়, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি পুশকৃত চিংড়ি পাওয়া যায়। অভিযানে মেসার্স মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডার নামের দুই মৎস্য অড়তদারকে প্রতি জন ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া খুচরা বিক্রেতা পাতু মাছের দোকান, রাজু মাছের দোকান ও মনোয়ার মাছের দোকান—এই তিনজনকে প্রতি জন ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলী মিশিয়ে চিংড়ী বিক্রি কোনোভাবেই সুযোগ দেয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কুষ্টিয়া সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ হাসান সোহাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ হাসান সোহাগ জানান, চিংড়ি মাছের মধ্যে ওজন বাড়ানোর জন্য জেলি ঢুকিয়ে মাছ বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। এই জেলিযুক্ত মাছ খেলে পাকস্থলী, কিডনির রোগসহ শরীরে নানা জটিলতার সৃষ্টি হতে পারে। এহেন কর্মকান্ড চরম প্রতারণা। জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি বলেও মনে করেন এই কর্মকর্তা। তাই অভিযান পরিচালনা করে ব্যবসায়ীকে এক লাখ ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর