বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা  সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপরি ফোরাতুন নাহার প্যারিস  ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া কমলনগরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ‘যেই লাউ সেই কদু  কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

বিকেলে ক্রিকেট খেলায় মগ্ন তরুণরা: মোবাইল আসক্তি ও মাদকের ছোবল থেকে দূরে রাখছে খেলাধুলা

Reporter Name / ১২৬ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি):

বর্তমান প্রজন্মের অনেক তরুণ বিকেলবেলা হাতে মোবাইল নিয়ে সময় কাটায়। ফেসবুক, টিকটক বা অনলাইন গেমে ডুবে থাকা এখন যেন নিত্যদিনের চিত্র। কিন্তু এর মাঝেও কিছু তরুণ বিকেলের সময় মাঠে নেমে ক্রিকেট খেলায় মেতে উঠে দেখাচ্ছে এক অনন্য দৃষ্টান্ত।

দীঘিনালার বিভিন্ন গ্রামে এখন দেখা যায় বিকেল নামলেই তরুণদের দল হাতে ব্যাট-বল নিয়ে ছুটে যায় মাঠে। দীঘিনালা উপজেলার বোয়ালখালী এলাকার যুবসমাজ খুব ক্রিকেটপ্রেমী তারা প্রতিদিন বিকেলে দল বেড়ে মাঠে যায় ক্রিকেট খেলতে। কেউ খেলে আনন্দের জন্য, কেউবা ফিটনেস ধরে রাখতে। সবচেয়ে বড় কথা, খেলাধুলার মাধ্যমে তারা নিজেদের মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখছে।

স্থানীয় অভিভাবকরাও এই উদ্যোগে খুশি। তাদের মতে, নিয়মিত খেলাধুলা শুধু শরীর নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। একজন খেলোয়াড়ের মধ্যে তৈরি হয় দলগত মনোভাব, শৃঙ্খলা ও দায়িত্ববোধ—যা জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাজে লাগে।

স্থানীয় তরুণ রহিম উদ্দিন বলেন,আগে বিকেলে বন্ধুরা সবাই মোবাইল নিয়ে বসে থাকত। এখন মাঠে নামি, ব্যাট-বলের শব্দে চারপাশ মুখর হয়ে ওঠে। মনটাও ভালো থাকে।”

অন্যদিকে স্থানীয় শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম বলেন,

যুব সমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই। বিকেলের সময়টা মাঠে ব্যয় করলে তারা মোবাইল আসক্তি ও মাদকের প্রলোভন থেকে দূরে থাকবে।”

এখন প্রয়োজন স্থানীয় প্রশাসন ও সমাজের সচেতন মানুষদের আরও উদ্যোগ—যাতে প্রতিটি গ্রামে খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ ও সুযোগ-সুবিধা তৈরি হয়। কারণ, মাঠে ব্যাট-বল ঘুরলে কেবল খেলা নয়, ঘুরে দাঁড়ায় একটি প্রজন্মও।

খেলাধুলা হোক যুব সমাজের প্রেরণা — মোবাইল নয়, ব্যাট-বলেই হোক বিকেলের সঙ্গী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর