রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল বাংলাদেশ মারমা সোসাইটির উদ্যেগে গুগড়াছড়ি ,নুনছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে  রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত নাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  কুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিল খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা জয়পুরহাটে ইয়ানুরকে কুপিয়ে হত্যা: মামলার আসামি ঢাকার ধামরাইয়ে র‍্যাবের হাতে গ্রেফতার রামগড় বিজিবির অভিযানে ভারত থেকে আসা ৩০ কেজি গাঁজা জব্দ  প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা চৌধুরী কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ড, বড় দুর্ঘটনা এড়ানো গেল

Reporter Name / ৮৬ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ময়মনসিংহ জংশন থেকে ট্রেনটি ছাড়ার কিছুক্ষণ পরেই বগির একাংশে আগুন দেখা দেয়। এতে মুহূর্তের মধ্যে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নামতে শুরু করেন। ট্রেনের চালক ও কর্মীরা তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে দেন এবং অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেন। তাদের দ্রুত তৎপরতার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঘটনাটি ঘটার পরপরই ট্রেনটি ময়মনসিংহ জংশনে ফিরিয়ে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, ঘটনাটি আমাদের নজরে এসেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ট্রেনের ইঞ্জিন অংশে সামান্য বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কোনো হতাহত হয়নি, এটি সবচেয়ে স্বস্তির বিষয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। যাত্রীরা সাময়িক দুর্ভোগে পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর