শিরোনাম
তাড়াশে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ১৯১ মনোনয়ন ফরম জমা চেয়ারম্যান পদে ৪১, সভাপতি পদে ৭৮ ও সাধারণ সম্পাদক পদে ৭২টি ফরম খাগড়াছড়ি জেলা পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরি  গুলিবিদ্ধ হাতিটি আবার টেকনাফের বাহারছড়া লোকালয়ে ১২ বছরেই ঝুঁকিপূর্ণ ২ কোটি ৩৯ লাখ টাকার সেতু, প্রায় পাঁচ বছরেও মেলেনি স্থায়ী সমাধান নেত্রকোনায় আমনের বাম্পার ফলন, মাঠে ধান কাটা-মাড়াইয়ের ধুম; ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক বোচাগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, ৭২ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু  পাবনার ফরিদপুরে পুলিশের অভিযানে পাঁচ জন আটক;দুইজনের কারাদণ্ড আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় একজন গ্রেফতার 
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় একজন গ্রেফতার 

প্রতিবেদকের নাম / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

 

 

মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ, দিনাজপুর

 

দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মোঃ আনোয়ার হোসেন (৪৮) নামে আওয়ামী যুবলীগের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের উত্তর মুরাদপুর (দক্ষিণ পাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত শুকুর উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আনোয়ার হোসেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবাবগঞ্জ উপজেলা শাখার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সক্রিয় সদস্য । তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করে নবাবগঞ্জ থানা পুলিশ।

নবাবগঞ্জ থানার এফআইআর নম্বর-০৯, তারিখ ১০ আগস্ট ২০২৬ এবং জিআর নম্বর-১৭৬-এর মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।

গ্রেফতার আনোয়ার হোসেনের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত দলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবত ভাঙ্গাড়ি ব্যবসার আড়ালে এলাকার মাদকাসক্ত চোর সিন্ডিকেটের কাছে চোরাই মালামাল নামমাত্র টাকায় ক্রয় করে অন্যত্র পাচারের অভিযোগ রয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, আনোয়ার হোসেনকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়েরও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
28 November 2026

নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় একজন গ্রেফতার 

www.dainikkagoj.com
28 November 2026

নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় একজন গ্রেফতার 

www.dainikkagoj.com