শিরোনাম
তাড়াশে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ১৯১ মনোনয়ন ফরম জমা চেয়ারম্যান পদে ৪১, সভাপতি পদে ৭৮ ও সাধারণ সম্পাদক পদে ৭২টি ফরম খাগড়াছড়ি জেলা পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরি  গুলিবিদ্ধ হাতিটি আবার টেকনাফের বাহারছড়া লোকালয়ে ১২ বছরেই ঝুঁকিপূর্ণ ২ কোটি ৩৯ লাখ টাকার সেতু, প্রায় পাঁচ বছরেও মেলেনি স্থায়ী সমাধান নেত্রকোনায় আমনের বাম্পার ফলন, মাঠে ধান কাটা-মাড়াইয়ের ধুম; ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক বোচাগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, ৭২ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু  পাবনার ফরিদপুরে পুলিশের অভিযানে পাঁচ জন আটক;দুইজনের কারাদণ্ড আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় একজন গ্রেফতার 
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

বোচাগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, ৭২ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

 

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সিরাপের সিজার মূল্য ২১ হাজার ৬০০ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ পরমেশ্বরপুর বর্ডার আউটপোস্টের (বিওপি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করছে দিনাজপুর ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে তল্লাশি চালিয়ে ৭২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানের অপতৎপরতা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না।

তিনি আরও জানান, সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
28 November 2026

বোচাগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, ৭২ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

www.dainikkagoj.com
28 November 2026

বোচাগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, ৭২ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

www.dainikkagoj.com