শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

লংগদুতে ছাত্র শিবির কর্তৃক এইচএসসি/আলিম শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

Reporter Name / ২২৪ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছাড়াও বিশ্বময়” এই লক্ষ্যকে সামনে এনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লংগদু উপজেলা শাখা আয়োজিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আলিম /এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা/নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

১৯ অক্টোবর রবিবার সকাল এগারোটায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আলী।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লংগদু উপজেলা সভাপতি মোঃ  নবী হোসেন এর সভাপতিত্বে এবং লংগদু সরকারি কলেজ শাখা শিবিরের সাধারণ সম্পাদক নেহেরুল আলম ও সাংগঠনিক সম্পাদক মাহফুজ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা শিবির সভাপতি রবিউল ইসলাম, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাছির উদ্দীন, লংগদু প্রেসক্লাব উপদেষ্টা এখলাস মিয়া খান,  মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।

এসময়ে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল হাসান, আল আমিন, রোকন উদ্দীন ও আবিদুল ইসলাম, জেলার দায়িত্বশীল সদস্য জুনায়েদুল ইসলাম লংগদু উপজেলার এইচএসসি ও আলিমের নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও আদর্শিক গঠনই পারে জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে। নতুন প্রজন্মকে পড়াশোনায় মনোযোগী হয়ে আদর্শ, চরিত্র ও দক্ষতায় গড়ে উঠতে হবে,যাতে তারা দেশ ও জাতির যোগ্য নাগরিক হিসেবে অবদান রাখতে পারে।

এর আগে, নবীন শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা,বই ও শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর