শিরোনাম
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী এবং মহান বিজয় দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই এমপি এম নাসের রহমান ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ধামরাইয়ে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নাসিরনগরে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মদনে ২০ টাকা টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাইযোদ্ধা আব্দুল বারেকের কুষ্টিয়ার মিরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  কয়রায় বেড়িবাঁধের মাটিতে ইটভাটা,উদ্বিগ্ন উপকূলবাসী  নিজের জমি দান করে বিদ্যালয় নির্মাণের উদ্যোগ এমপি এম.এ. হান্নানের নেত্রকোনার ৫৩৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই এমপি এম নাসের রহমান ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে সরকারি সফরে পাকিস্তান গেছেন সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা। এ প্রতিনিধিদলে স্থান পেয়েছেন মৌলভীবাজারের দুই সংসদ সদস্য এম নাসের রহমান ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হন তাঁরা। আগামী ২৮ নভেম্বর সফর শেষে প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধিদলে এম নাসের রহমান ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই জেলার দুই সংসদ সদস্যের গুরুত্বপূর্ণ এ আন্তর্জাতিক সফরে অংশগ্রহণকে মৌলভীবাজারের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সফরকে সামনে রেখে গত ১৯ নভেম্বর জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১৭ নভেম্বর সংসদ সচিবালয় থেকে এ-সংক্রান্ত সভার নোটিশ জারি করা হয়েছিল।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দুই দেশের আইনসভা পরিচালনা, সংসদীয় গণতন্ত্র ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
23 November 2026

পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই এমপি এম নাসের রহমান ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

www.dainikkagoj.com
23 November 2026

পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই এমপি এম নাসের রহমান ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

www.dainikkagoj.com