শিরোনাম
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী এবং মহান বিজয় দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই এমপি এম নাসের রহমান ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ধামরাইয়ে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নাসিরনগরে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মদনে ২০ টাকা টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাইযোদ্ধা আব্দুল বারেকের কুষ্টিয়ার মিরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  কয়রায় বেড়িবাঁধের মাটিতে ইটভাটা,উদ্বিগ্ন উপকূলবাসী  নিজের জমি দান করে বিদ্যালয় নির্মাণের উদ্যোগ এমপি এম.এ. হান্নানের নেত্রকোনার ৫৩৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় টানা দুই দিনের বৃষ্টিতে ধানখেতে তৈরি হয়েছে ভিন্ন পরিস্থিতি। কোথাও জমিতে পানি জমেছে, আবার কোথাও বৃষ্টিতে ভিজেছে কাটা ধান। এতে কাটা ধান গজিয়ে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এ পরিস্থিতিতে ভেজা কাটা ধান রক্ষায় কীটনাশক স্প্রে করছেন অনেকে।

উপজেলার দেওখড়া গ্রামের কৃষক সুপেন চন্দ্র রায় জানান, বৃষ্টিতে তাঁর কাটা ধান ভিজে গেছে। তবে জমিতে পানি জমেনি। ভেজা ধান যাতে গজিয়ে না যায়, সেই আশঙ্কায় তিনি ধানে আগাছানাশক ও ছত্রাকনাশক স্প্রে করছেন। তিনি আরও বলেন, ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে স্প্রে করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ধারণা, যেসব জমিতে পানি জমেছে, সেসব জমির কাটা ধান গজিয়ে যাওয়ার আশঙ্কা বেশি। বৃষ্টিতে কারও ক্ষতি বেশি হয়েছে, আবার কারও তুলনামূলক কম হয়েছে।

এ বিষয়ে সি ট্রেড ফার্টিলাইজার লিমিটেডের টেরিটরি মার্কেটিং অফিসার মো. আসাদুল হাবিব বলেন, আগাছানাশক ও ছত্রাকনাশক কাটা ধানে স্প্রে করলে ভেজা ধানের অঙ্কুরোদ্গম বা গজানোর ক্ষমতা শূন্যের কোটায় নেমে আসে। কৃষক স্প্রে করলে উপকার হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে বিষয়টি নিয়ে উপজেলার ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

বৃষ্টির কারণে কাটা ধান নিয়ে কৃষকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। বিশেষ করে ভেজা ধান কীভাবে সংরক্ষণ করবেন এবং গজিয়ে যাওয়ার ক্ষতি থেকে কীভাবে রক্ষা করবেন, তা নিয়ে চিন্তিত কৃষকরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
23 November 2026

বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

www.dainikkagoj.com
23 November 2026

বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

www.dainikkagoj.com