শিরোনাম
নাসিরনগরে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মদনে ২০ টাকা টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাইযোদ্ধা আব্দুল বারেকের কুষ্টিয়ার মিরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  কয়রায় বেড়িবাঁধের মাটিতে ইটভাটা,উদ্বিগ্ন উপকূলবাসী  নিজের জমি দান করে বিদ্যালয় নির্মাণের উদ্যোগ এমপি এম.এ. হান্নানের নেত্রকোনার ৫৩৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান টানা তিন দিনের বৃষ্টিতে নেত্রকোণায় আমন কাটা ও মাড়াই ব্যাহত, লোকসানে কৃষক-শ্রমিক রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের রনি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

কয়রায় বেড়িবাঁধের মাটিতে ইটভাটা,উদ্বিগ্ন উপকূলবাসী 

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

কয়রা (খুলনা) প্রতিনিধি:

 

যে বাঁধ ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের সামনে বুক পেতে দাঁড়িয়ে কয়রার লাখো মানুষকে বাঁচায়, সেই বাঁধের বুকই এখন খুবলে খাওয়া হচ্ছে। দিনের আলোয়, সবার চোখের সামনে এক্সকাভেটর দিয়ে কেটে নেওয়া হচ্ছে বেড়িবাঁধের মাটি। আর সেই মাটি পুড়ে ইট হচ্ছে দুটি ইটভাটায়।

ঘটনাটি খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের নাকশা গ্রামের। কপোতাক্ষ নদের পাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই বাঁধের ঢাল কেটে মাটি নেওয়ার অভিযোগ উঠেছে সানা ব্রিকস ও এসএস ব্রিকস নামের দুটি ইটভাটার বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর পাড়েই গড়ে উঠেছে ভাটা দুটি। সেখান থেকে এক্সকাভেটর দিয়ে বাঁধের ঢাল থেকে মাটি কেটে সরাসরি নেওয়া হচ্ছে ভাটায়। এতে বাঁধের শরীরে জায়গায় জায়গায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে সামান্য ঝড়েই বাঁধ ভেঙে পুরো এলাকা প্লাবিত হতে পারে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, উপকূলের মানুষের কাছে এই বেড়িবাঁধ শুধু মাটির স্তূপ নয়। এটি তাদের ঘরবাড়ি, ফসলি জমি আর জীবন-জীবিকার নিরাপত্তা। ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসে এই বাঁধে সামান্য দুর্বলতাও বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। স্থানীয় ইউপি সদস্য মো. আইয়ুব রহমান বলেন, বেড়িবাঁধের কয়েকটি জায়গা থেকে মাটি কাটা হচ্ছে। শুধু তাই নয়, নদী থেকেও ইটভাটার জন্য মাটি তোলা হচ্ছে বলে তিনি শুনেছেন।

শুধু বাঁধ কাটাই নয়, ইটভাটার ধোঁয়া আর ধুলায় অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, ইট পোড়ানোর ধোঁয়ায় আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এলাকায় কাশি, শ্বাসকষ্ট ও হাঁপানিসহ নানা শারীরিক সমস্যা বেড়ে গেছে। সুন্দরবন সংলগ্ন এই এলাকায় অনুমোদনহীনভাবে ইটভাটা চলায় পরিবেশ ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

এ বিষয়ে খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ স্পষ্ট করে জানান, বেড়িবাঁধের মাটি কেটে ইটভাটার কাজে লাগানো আইনত অপরাধ।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ভাটা মালিকরা। সানা ব্রিকসের ব্যবস্থাপক টোটন আহমেদ বলেন, বেড়িবাঁধের মাটি কাটার কোনো সুযোগ নেই। অন্যদিকে এসএস ব্রিকসের মালিক মো. সোহরাব আলী বলেন, আমরা বেড়িবাঁধ থেকে মাটি কাটি না। নদীর যেখানে পলি পড়ে, সেখান থেকে মাটি নিয়ে ইটভাটায় ব্যবহার করি।

এদিকে এত বড় অভিযোগের পরও প্রশাসনের নীরবতায় হতাশ স্থানীয়রা। বেড়িবাঁধের মাটি কাটার বিষয়ে জানতে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকির কাছে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এলাকাবাসীর জোর দাবি, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তর যেন অবিলম্বে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে। বেড়িবাঁধের মাটি কাটা বন্ধ, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
23 November 2026

কয়রায় বেড়িবাঁধের মাটিতে ইটভাটা,উদ্বিগ্ন উপকূলবাসী 

www.dainikkagoj.com
23 November 2026

কয়রায় বেড়িবাঁধের মাটিতে ইটভাটা,উদ্বিগ্ন উপকূলবাসী 

www.dainikkagoj.com