শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ

ফেসবুকে পোস্ট দিয়ে অন্যের সিমের কললিস্ট ও এনআইডি ডাটা বিক্রি: কমলনগরে চক্রের সদস্য গ্রেপ্তার

Reporter Name / ৩১৮ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

​মোখলেছুর রহমান ধনু, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

​দেশের নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করার অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

​গ্রেপ্তারকৃতের নাম সিয়াম হাওলাদার, যিনি কমলনগর থানার চর পাগলা এলাকার বাসিন্দা। তিনি একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য হিসেবে ফেসবুকে পোস্ট দিয়ে সিমের মালিকানা, কল ডিটেইলস রেকর্ড (সিডিআর), জাতীয় পরিচয়পত্র (NID) ডেটা, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বেআইনিভাবে বিক্রি করতেন।

​সিআইডির সাইবার পুলিশ সেন্টারের একটি চৌকস দল গত ১৩ অক্টোবর রাতে কমলনগর এলাকায় অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও হার্ডডিস্ক জব্দ করা হয়।

​সিআইডি জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, সিয়াম ও তার সহযোগীরা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুপ্রবেশ করে এসব তথ্য সংগ্রহ করতেন, যা নাগরিকদের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

​এ ঘটনায় পল্টন মডেল থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রটির বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর