শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ

কালাইয়ে বিভিন্ন এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ করেন সাবেক ডিসি বারী

Reporter Name / ১৫১ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মো: মিশিকুল মন্ডল

স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে উপজেলার বৈরাগীহাট, বোড়াই, ঝামুটপুর, হাতিয়র, পাঁচশিরা ও কালাইহাটসহ বিভিন্ন স্থানে জয়পুরহাট-২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিসি, সাবেক সচিব মো. আব্দুল বারী এই লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন কালাই থানার বিএনপি’র যুগ্ম-আহবায়ক মো. মৌদুদ আলম, কেন্দ্রীয় যুবদলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক মো. মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় জয়পুরহাট-২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিসি, সাবেক সচিব মো. আব্দুল বারী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিকনির্দেশনা। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে সত্যিকার অর্থে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেই সঙ্গে রাষ্ট্রের মূল কাঠামোতে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার ফিরিয়ে আনতে হলে তারেক রহমান ঘোষিত এই দফা কর্মসূচি বাস্তবায়ন অপরিহার্য।

তিনি আরও বলেন, বাংলাদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে,ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি ক্ষমতায় এলেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর