শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

দীঘিনালার বাবুছড়ায় গাছ কেটে সড়ক অবরোধ, অভিযোগের তীর ইউপিডিএফের দিকে

Reporter Name / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

 

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজার থেকে কলেজ এলাকা ও আশপাশের কয়েকটি স্থানে গাছ কেটে সড়কে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার পর থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, ইউপিডিএফের পৃষ্ঠপোষকতায় অবরোধকারীরা এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

স্থানীয় সূত্র জানায়, বড়ধম আনসার ক্যাম্পের সামনে সহ একাধিক স্থানে বিশাল ফলজ আমগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সড়কের উপর ফেলে দেওয়া হয়। এতে এলাকার শান্ত পরিবেশ অশান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয়রা আরও জানান, ফলের গাছ কেটে ফেলায় একদিকে মানুষ খাদ্য ও পুষ্টির উৎস থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হচ্ছে। শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময়ে এ ধরনের কর্মকাণ্ডের কারণে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

এদিকে সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে অসুস্থ রোগী ও এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর