সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

রাণীশংকৈল কুলিক নদী থেকে মহিলার মরদেহ উদ্ধার 

Reporter Name / ১৩৬ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

 

অভিশেখ চন্দ্র রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)

প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কুলিক নদী থেকে জরিনা (বুকপাগলী)(৫৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়। রোববার (২৮ সেপ্টেম্বর) পৌরশহরের জয়কালি বাজার সংলগ্ন কুলিক নদী থেকে ভাসমান অবস্থায় এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়। মৃত জরিনা পাশর্^বর্তী হরিপুর উপজেলার আটঘরিয়া সরকারটলি গ্রামের বদরুল ইসলামের স্ত্রী।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মঞ্জু এবং ওই এলাকার রাজমিস্ত্রী আব্দুর রশিদ জানায়, জরনিা দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ভাবে ঘোরাফেরা করতো এবং সে প্রায় সময় বাড়িতে থাকতো না।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে জেলেরা কুলিক নদীতে মাছ ধরছিল। এসময় নদীতে ভাসমান এক নারীকে নদীর ধারে ঝোপের সাথে লেগে থাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খরব দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মহিলার মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জরনিা মানসকি ভারসাম্যহীন ছিল, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে পড়েই তার মৃত্যু হতে পারে। এরপরেও লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর