বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে মানিকদিপা দ্বিঃমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান  গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

কমলনগরে চর ফলকন ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার নব নির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম শওকত হাওলাদারকে সংবর্ধনা

Reporter Name / ৪৪২ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি,

চর ফলকন ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার নব নির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম শওকত হাওলাদারকে সংবর্ধনা

লক্ষ্মীপুরের কমলনগরের চর ফলকন ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম শওকত হাওলাদাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার মিলনায়তনে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এর আগে, ১৬ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সদ্যপ্রয়াত সভাপতি হারুন হাওলাদারের স্থলে তার ভাই শওকত হাওলাদারকে সভাপতি করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফজুমিয়ারহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুশ শহীদ, বিএনপি নেতা ও ইউনিয়ন সভাপতি আনোয়ার হোসেন হিরন হাওলাদার, মাদ্রাসা কমিটির সদস্য ছিদ্দিক উল্লাহ ও মো. বাবুল হোসেন, সমাজসেবক বিপ্লব হাওলাদার, সুমন হাওলাদার,

কমলনগর প্রেসক্লাব সভাপতি মুছা কালিমুল্লাহ, সাংবাদিক মুখলেছুর রহমান ধনু। আরো উপস্থিত ছিলেন  শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নব নির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম শওকত হাওলাদার বলেন,“মাদ্রাসার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই। এসময় তিনি প্রয়াত ভাইয়ের অসমাপ্ত কাজগুলো সফল করতে সবার দোয়া কামনা করেন। মাদ্রাসার সুপার মাওলানা হাবিব উল্লাহ বাহার বলেন:

নতুন সভাপতির নেতৃত্বে আমরা মাদ্রাসাকে আরও এগিয়ে নিতে আশাবাদী। এ সময় সভাপতিকে সর্বাত্মক সহযোগিতা করতে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানান।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রয়াত সভাপতি হারুন হাওলাদারের মাগফিরাত  ও নতুন সভাপতি শওকত হাওলাদারের সফলতা কামনা করা হয়।

লক্ষ্মীপুরের কমলনগরের চর ফলকন ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম শওকত হাওলাদাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার মিলনায়তনে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এর আগে, ১৬ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সদ্যপ্রয়াত সভাপতি হারুন হাওলাদারের স্থলে তার ভাই শওকত হাওলাদারকে সভাপতি করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফজুমিয়ারহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুশ শহীদ, বিএনপি নেতা ও ইউনিয়ন সভাপতি আনোয়ার হোসেন হিরন হাওলাদার, মাদ্রাসা কমিটির সদস্য ছিদ্দিক উল্লাহ ও মো. বাবুল হোসেন, সমাজসেবক বিপ্লব হাওলাদার, সুমন হাওলাদার,

কমলনগর প্রেসক্লাব সভাপতি মুছা কালিমুল্লাহ, সাংবাদিক মুখলেছুর রহমান ধনু।

আরো উপস্থিত ছিলেন  শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নব নির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম শওকত হোসেন হাওলাদার বলেন,“মাদ্রাসার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই। এসময় তিনি প্রয়াত ভাইয়ের অসমাপ্ত কাজগুলো সফল করতে সবার দোয়া কামনা করেন। মাদ্রাসার সুপার মাওলানা হাবিব উল্লাহ বাহার বলেন:

নতুন সভাপতির নেতৃত্বে আমরা মাদ্রাসাকে আরও এগিয়ে নিতে আশাবাদী। এ সময় সভাপতিকে সর্বাত্মক সহযোগিতা করতে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানান।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রয়াত সভাপতি হারুন হাওলাদারের মাগফিরাত  ও নতুন সভাপতি শওকত হাওলাদারের সফলতা কামনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর