শিরোনাম
বঙ্গ দর্পণে বিভিন্ন পদে সংবাদকর্মী ও প্রতিনিধি নিয়োগ দৈনিক কাগজে বিভিন্ন পদে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ আদিতমারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত মা ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ৩ লাখ ৬৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ দৌলতপুর সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ সোনারগাঁওয়ের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ;৫০ হাজার মিটার জাল জব্দ বিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ সাজেকে অবরোধ প্রত্যাহার, রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, দালালসহ আটক ৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ৩ লাখ ৬৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় মা ইলিশ সংরক্ষণ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৪ হাজার টাকা।

শনিবার (১০ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসানের নেতৃত্বে অভিযানে ভেড়ামারা মৎস্যবীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মো. আমান উল্লাহসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ইলিশ শিকারের কোনো নৌকা বা জাল পাওয়া যায়নি। তবে নদীর জীববৈচিত্র্য ও মাছের প্রজননের জন্য ক্ষতিকর ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত করেন।

মৎস্য দপ্তর জানিয়েছে, জাতীয় মৎস্যসম্পদ সংরক্ষণ, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
11 October 2026

ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ৩ লাখ ৬৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ

www.dainikkagoj.com
11 October 2026

ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ৩ লাখ ৬৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ

www.dainikkagoj.com